ক্রিপ্টো জায়ান্টের ওয়াল স্ট্রিট পদক্ষেপ
ক্রিপ্টো ভিসি প্রতিষ্ঠান এনিমোকা ব্র্যান্ডস (Animoca Brands), AI ফিনটেক কোম্পানি কারেন্স গ্রুপ (Currenc Group) এর সাথে রিভার্স মার্জার এর মাধ্যমে Nasdaq-এ তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা করছে।
যৌথ বিবৃতি অনুযায়ী, কারেন্স এনিমোকার 100% শেয়ার অধিগ্রহণ করবে, এবং সংযুক্ত কোম্পানিটি এনিমোকা ব্র্যান্ডস নামেই পরিচালিত হবে। এই প্রক্রিয়াটি 2026 সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
মালিকানা কাঠামো ও ব্যবসায়িক পরিকল্পনা
একীভবনের পর এনিমোকার শেয়ারহোল্ডাররা প্রায় 95%, এবং কারেন্স 5% শেয়ারের মালিক হবে। নতুন কোম্পানি ক্রিপ্টো বিনিয়োগ, AI প্রযুক্তি, এবং বাস্তব সম্পদের টোকেনাইজেশন এ মনোযোগ দেবে।
ডিজিটাল সম্পদের নতুন অধ্যায়
সহ-প্রতিষ্ঠাতা ইয়াত সিউ (Yat Siu) বলেছেন, এটি “বিশ্বের প্রথম পাবলিকলি ট্রেডেড ডিজিটাল অ্যাসেট কনগ্লোমারেট” তৈরি করবে।
২০১৪ সাল থেকে এনিমোকা ইতিমধ্যে ৬০০টিরও বেশি কোম্পানিতে বিনিয়োগ করেছে।
(বিঃদ্রঃ: রিভার্স মার্জার = একটি বেসরকারি কোম্পানি পাবলিক কোম্পানি অধিগ্রহণের মাধ্যমে বাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া।)
