Cetus-এ $260M হ্যাকের পর SUI টোকেন ১৫% পড়ে গেল

Sui ব্লকচেইনে তৈরি Cetus প্রোটোকল একটি বড় ধরনের হ্যাকের শিকার হয়েছে। এই ঘটনায় আনুমানিক $223 থেকে $260 মিলিয়ন মূল্যমানের ক্রিপ্টো চুরি হয়েছে।

হ্যাকার BULLA এর মতো ভুয়া টোকেন ব্যবহার করে দাম বাড়িয়ে SUI, USDC-এর মতো আসল টোকেন তুলে নিয়েছে।

SUI টোকেনের দাম ১৫% কমে $3.90-এ নেমে গেছে। LBTC, AXOL এবং অন্যান্য টোকেনেরও দাম প্রায় শূন্যে এসে ঠেকেছে।

হ্যাকার হিসেবে চিহ্নিত “0xe28b50” নামক ওয়ালেটে ১.২৯ কোটি SUI ছিল, যার মধ্যে $৬০ মিলিয়ন Ethereum নেটওয়ার্কে পাঠানো হয়েছে।

Cetus কর্তৃপক্ষ ইতোমধ্যেই $১৬২ মিলিয়ন মূল্যের অ্যাসেট ফ্রিজ করেছে এবং সংশ্লিষ্ট স্মার্ট কন্ট্রাক্ট বন্ধ করেছে। Sui ফাউন্ডেশনের সঙ্গে মিলে তারা ক্ষতি পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

তবুও, Sui-এর TVL বেড়ে $2.2 বিলিয়ন হয়েছে, যা প্রকল্পটির উপর আস্থার ইঙ্গিত দেয়।