তাইওয়ানের ক্রিপ্টো এক্সচেঞ্জ BitoPro ৮ মে হ্যাক হয়। হট ওয়ালেট থেকে চুরি হয়েছে $১১.৫ মিলিয়ন ডলার।*
হ্যাকাররা Ethereum, Tron, Solana এবং Polygon থেকে ফান্ড সরায়। পরে DEX-এ ট্রেড করে এবং Tornado Cash ও THORChain ব্যবহার করে গায়েব হয়ে যায়।
BitoPro অনেকদিন চুপ ছিল। কিন্তু ব্লকচেইন গোয়েন্দা ZachXBT ঘটনাটি ফাঁস করেন।
২ জুন, তারা স্বীকার করে – পুরোনো এক হট ওয়ালেট সিস্টেম আপডেটের সময় খোলা ছিল। এটিই সুযোগ করে দেয়।
তারা দাবি করে, ইউজারদের ফান্ড একেবারেই নিরাপদ। ট্রেডিং, ডিপোজিট, উইথড্র সব চলছে। নিরাপত্তা প্রতিষ্ঠান হ্যাক করা ফান্ড ট্র্যাক করছে।
Cetus হারায় $২২০ মিলিয়ন, Nervos $৩ মিলিয়ন। হ্যাকারদের থামানো যাচ্ছে না।
Web3 এখনো জঙ্গলের মতো। পুরোনো ওয়ালেট মানেই ঝুঁকি।
*বিঃদ্রঃ: হট ওয়ালেট হলো এমন এক ক্রিপ্টো ওয়ালেট যা ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে। এটি দ্রুত কাজ করে, কিন্তু হ্যাকিং-এর ঝুঁকি বেশি।
