TRUMP কয়েনের সঙ্গে যুক্ত একটি ওয়ালেট Binance-এ ৩.৫ মিলিয়ন TRUMP পাঠিয়েছে, যার মূল্য $৩২.৮ মিলিয়ন।
এটাই প্রথম না। এপ্রিল থেকে এখন পর্যন্ত মোট চার দফায় $১৫০ মিলিয়নের TRUMP টোকেন এক্সচেঞ্জে পাঠানো হয়েছে। যেন ধীরে ধীরে সব বিক্রি করার প্রস্তুতি।
এই ওয়ালেটের নাম? “Official Trump Meme? Squads Vault.” প্রথমে অন্য এক ওয়ালেটে, সেখান থেকে সরাসরি Binance হট ওয়ালেটে। এর আগে ছোট একটা ট্রান্সফারও ছিল—১৮৯ TRUMP, যার দাম প্রায় $১,৭৬০।
এভাবে বড় অঙ্কের টোকেন এক্সচেঞ্জে পাঠানো মানে বিক্রির ইঙ্গিত। যদিও বিক্রি এখনো হয়নি, বাজার সতর্ক হয়ে গেছে।
TRUMP একটি রাজনৈতিক মিম টোকেন। ট্রাম্পের জনপ্রিয়তা ও ইন্টারনেট হাইপে এর মূল্য বেড়েছে।
কিন্তু যখন বড় হোয়েল নড়াচড়া করে, বাজারও নড়ে। ৪ জুনে $৪৭ মিলিয়ন বিভিন্ন এক্সচেঞ্জে পাঠানো হয়েছিল। কেউ বলছে এটা ঝুঁকি কমানোর চেষ্টা, আবার কেউ বলছে ফান্ড রেইজিং।
গতকাল আরেক হোয়েল $১৪৩ মিলিয়ন পাঠিয়েছে। বাজারে নজর রাখা দরকার।
