সুইডিশ এমপি বিটকয়েন রিজার্ভের প্রস্তাব দিলেন, ট্রাম্পের আদলে

সুইডেনের এক এমপি দেশের ফরেন রিজার্ভে বিটকয়েন রাখার প্রস্তাব দিয়েছেন।

রিকার্ড নর্ডিন অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখে বলেন, বিটকয়েনকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে ভাবা উচিত।

বর্তমানে সুইডেনের রিজার্ভ মূলত বিদেশি মুদ্রা ও সোনায়। নর্ডিন মনে করেন, এই পন্থা পুরনো হয়ে গেছে।

তিনি ডোনাল্ড ট্রাম্পের উদাহরণ দেন, যিনি বাজেট ছাড়াই বাজেয়াপ্ত ক্রিপ্টো দিয়ে জাতীয় বিটকয়েন রিজার্ভ তৈরি করেছেন।

নর্ডিন বলেন, সুইডেনেও এমন ‘বাজেট-নিউট্রাল’ রিজার্ভ গঠন করা সম্ভব।

তিনি আরও বলেন, বিটকয়েন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াই করা লোকজনকে সাহায্য করে।

ইউরোপে এখন ফোকাস ডিজিটাল ইউরোর দিকে, যা অক্টোবরে আসছে।

কিন্তু সম্প্রতি ইউরোপের পেমেন্ট সিস্টেমে সমস্যা দেখা দেওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে।

ট্রাম্প ইতিমধ্যেই মার্কিন CBDC নিষিদ্ধ করেছেন।

সুইডেন কি তাহলে বিটকয়েনের পথে হাঁটবে?