Revolut 2024 সালে লাভে বাজিমাত করেছে। তাদের মুনাফা দ্বিগুণ হয়ে পৌঁছেছে ১ বিলিয়ন পাউন্ড ($1.3B)। কারণ? ক্রিপ্টো ট্রেডিংয়ের জোয়ার এবং ১৫ মিলিয়ন নতুন ব্যবহারকারী।
📈 বিনিয়োগ খাতে বিশাল আয়
স্টক ও ক্রিপ্টো ট্রেডিং থেকে £506M এসেছে—গত বছরের তুলনায় ৪ গুণ বেশি।
👥 ব্যবহারকারীর বন্যা
১৫ মিলিয়ন নতুন ইউজার, মোট এখন ৫০ মিলিয়ন। কার্ড ফি আর ডিপোজিট ইন্টারেস্ট বাড়ছে।
🏦 UK ব্যাংক লাইসেন্স অবশেষে পেল
৩ বছর পর জুলাই ২০২৪-এ মিলল লাইসেন্স। এখন ঋণ, ক্রেডিট কার্ড, এমনকি হোম লোন আনতে পারবে।
💻 Revolut X চালু
মে মাসে চালু হলো ক্রিপ্টো এক্সচেঞ্জ। ১০০ টোকেন, কম ফি, রিয়েল-টাইম ফিচার।
📊 আয়ের নতুন উৎস
পেইড প্ল্যান থেকে ৭৪% বেশি আয় (£423M)। বিজনেস সার্ভিস এখন মোট আয়ের ১৫%।
📅 পরবর্তী লক্ষ্য?
সিইও বলছেন, ১০০টি দেশে ১০ কোটির বেশি দৈনিক অ্যাক্টিভ ইউজার চাই Revolut-এর।
