একটি নতুন পরিকল্পনায় ইথেরিয়ামের গ্যাস সীমা ১০০ গুণ বাড়ানো হতে পারে।
ইথেরিয়াম ফাউন্ডেশনের ডানক্রাড ফাইস্ট ২৭ এপ্রিল EIP-9698 প্রস্তাব করেছেন।
১ জুন থেকে গ্যাস সীমা চার বছরের মধ্যে ধীরে ধীরে বাড়বে।
প্রথম দুই বছরে ১০ গুণ, তারপর আরেকবার ১০ গুণ বাড়ানো হবে।
ফাইস্ট মনে করেন, এটি ইথেরিয়ামকে আরও দ্রুত এবং সক্ষম করে তুলবে।
বর্তমানে ইথেরিয়াম প্রতি সেকেন্ডে প্রায় ২০টি লেনদেন (TPS) পরিচালনা করে।
এই পরিকল্পনা সফল হলে TPS ২০০০-এ পৌঁছাতে পারে।
(সোলানা বর্তমানে ৮০০-১০৫০ TPS, আর থিওরিটিক্যালি ৬৫০০০ TPS পর্যন্ত যেতে পারে।)
প্রস্তাব পাশ হলে গ্যাস সীমা ৩.৬ কোটি থেকে ৩.৬ বিলিয়নে বাড়বে।
এতে প্রতি ব্লকে প্রায় ৬০০০ লেনদেন করা যাবে।
এই প্রস্তাবটি ফেব্রুয়ারি এবং ২০২১ সালের পূর্ববর্তী গ্যাস পরিবর্তনের ধারাবাহিকতা।
ফাইস্ট স্বীকার করেছেন যে দ্রুত বৃদ্ধি কিছু নোডের জন্য চ্যালেঞ্জ হতে পারে, তবে ধীরগতিতে সামঞ্জস্যের সুযোগ থাকবে।
এছাড়াও ডেভেলপাররা ফুসাকা হার্ড ফর্ক (EIP-9678) মাধ্যমে ৪ গুণ বৃদ্ধি পরিকল্পনা করছেন।
ফুসাকা ২০২৫ সালের শেষ নাগাদ আসতে পারে, এবং পেকট্রা আপগ্রেড মে মাসে আসবে!
