জ্যাক ডরসির কোম্পানি Block, Square-এ বিটকয়েন ইন্টিগ্রেট করছে। ২০২৬ সালের মধ্যে, Square ব্যবহারকারী ব্যবসায়ীরা সরাসরি বিটকয়েন পেমেন্ট গ্রহণ করতে পারবেন।
এই ফিচারটি Lightning Network-এর উপর ভিত্তি করে তৈরি, যা দ্রুত এবং কম খরচে বিটকয়েন লেনদেনের সুযোগ দেয়। ব্যবসায়ীরা চাইলে বিটকয়েন রেখে দিতে পারেন অথবা তা অটোমেটিকভাবে টাকায় রূপান্তর করতে পারেন।
Block এই ফিচারটি ২৭ মে লাস ভেগাসে অনুষ্ঠিত Bitcoin 2025 ইভেন্টে উপস্থাপন করেছে। কাস্টমার QR কোড স্ক্যান করলেই কয়েক সেকেন্ডে পেমেন্ট সম্পন্ন হয়।
ডরসি X-এ লেখেন, “ব্যবসায়ীরা আরও স্বাধীনতা পাবেন। তারা বিটকয়েন রাখতে পারবেন বা সঙ্গে সঙ্গে টাকায় রূপান্তর করতে পারবেন।”
২০২৫ সালের শেষের দিকে এই সিস্টেম চালু হবে এবং ২০২৬ সালের মধ্যে পুরোপুরি চালু হবে, রেগুলেশন অনুযায়ী।
Block বর্তমানে বিক্রির অর্থ বিটকয়েনে রূপান্তরের সুযোগ দিলেও, এবার সরাসরি বিটকয়েন গ্রহণ করার সুযোগ দিচ্ছে।
Block-এর বিটকয়েন প্রধান মাইলস সুটার বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে ছোট ব্যবসাগুলোর হাতে আরও নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক স্বাধীনতা তুলে দেওয়া।”
ওই ইভেন্টে ফাস্ট ফুড চেইন Stake n’ Shake-এর ড্যান এডওয়ার্ডস বলেন, “বিটকয়েন গ্রহণে আমাদের ট্রানজ্যাকশন ফি অর্ধেকে নেমে এসেছে।”
তিনি বলেন, “বিটকয়েন ক্রেডিট কার্ডের চেয়ে দ্রুত। এতে আমাদের খরচ বাঁচে এবং কাস্টমার এক্সপেরিয়েন্সও ভালো হয়।”
Stake n’ Shake আগামী ১৬ মে থেকে সব শাখায় বিটকয়েন গ্রহণ করবে।
Block তার বিটকয়েন ওয়ালেট Bitkey আরও সহজ ও নিরাপদ করছে, যেখানে আর জটিল সিড ফ্রেইজ মনে রাখতে হবে না।
–––
