Tether ও Bitfinex মোট ৩.৯ বিলিয়ন ডলারের Bitcoin Jack Mallers এর নতুন কোম্পানি Twenty One Capital-এ স্থানান্তর করেছে। এখন এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম কর্পোরেট BTC হোল্ডার, Strategy ও MARA-র পরে।
বিটকয়েনের বড় রকমের স্থানান্তর
Tether এর CEO Paolo Ardoino এক্সে জানান, তারা দুটি ট্রান্সফারে মোট ১১,৪১৭ BTC (প্রায় ১.২ বিলিয়ন ডলার) পাঠিয়েছেন। এর মধ্যে ১০,৫০০ BTC SoftBank সম্পর্কিত অ্যাড্রেসে গেছে, আর ৯১৭ BTC গেছে প্রাথমিক বিনিয়োগকারীদের কাছে (মূল্য প্রায় ৯৬ মিলিয়ন ডলার)।
এর একদিন আগে আরও তিনটি ট্রান্সফারে মোট ২৫,৮১২ BTC পাঠানো হয়েছিল, যার মূল্য প্রায় ২.৭ বিলিয়ন ডলার। Bitfinex পাঠিয়েছে ৭,০০০ BTC (~৭৩০ মিলিয়ন ডলার), Tether পাঠিয়েছে ১৪,০০০ BTC, আর ৪,৮১২ BTC ছিল প্রাথমিক ফান্ডিং।
Twenty One Capital কী?
Jack Mallers তৈরি করছেন একটি Bitcoin ভিত্তিক আর্থিক অবকাঠামো—লোন, কাস্টডি ও অ্যাসেট ইস্যু সব কিছু Bitcoin ব্লকচেইনে পরিচালিত হবে।
এই কোম্পানি SPAC মার্জারের মাধ্যমে Cantor Fitzgerald এর সাথে পাবলিক হতে যাচ্ছে। কোম্পানির মূল্যায়ন ৩.৬ বিলিয়ন ডলার।
স্বচ্ছতা নিয়ে বিতর্ক
Strategy এর Michael Saylor বলেন অনচেইন প্রুফ-অফ-রিজার্ভ বিপজ্জনক। তবে Arkham দাবি করছে তারা ইতোমধ্যে ৮৭% ওয়ালেট শনাক্ত করেছে।
