Bybit হ্যাকের কারণে ২০২৫ সালে $২.১ বিলিয়ন ক্রিপ্টো চুরি

২০২৫ সালে হ্যাকারদের দাপট চলছেই।
মাত্র ৬ মাসে $২.১ বিলিয়ন চুরি হয়ে গেছে।
এর মধ্যে ৭০%—অর্থাৎ $১.৬ বিলিয়ন—উত্তর কোরিয়ার নাম জড়িত।
TRM Labs এর রিপোর্টে এমনটাই বলা হয়েছে।

উত্তর কোরিয়া এখন ক্রিপ্টো চুরির মাস্টার।
কারণ? সরকার ও গোপন প্রকল্পের জন্য ফান্ডিং।

সবচেয়ে বড় চুরি ফেব্রুয়ারিতে হয়েছে।
Bybit থেকে $১.৫ বিলিয়নের ইথেরিয়াম উধাও।
Safe এর এক ডেভেলপার ল্যাপটপ হ্যাক হয়েছে।
একটি ক্ষতিকারক অ্যাপই সব কিছুর শুরু।

TRM এবং আমেরিকান কর্তৃপক্ষ উত্তর কোরিয়াকে দায়ী করছে।
এটা শুধু অর্থের জন্য নয়, কৌশলের অংশ।

২০২৫ এর হ্যাকগুলো বিশাল ও পরিকল্পিত।
বেশিরভাগ হামলা হয়েছে অবকাঠামোর ওপর।
সীড ফ্রেজ ও প্রাইভেট কী চুরি হয়েছে।

ক্রিপ্টো অপরাধ এখন এক অন্য পর্যায়ে।