সার্কেল চায় ক্রিপ্টো ব্যাংক হতে

USDC এর নির্মাতা কোম্পানি সার্কেল চায় যুক্তরাষ্ট্রে একটি জাতীয় ট্রাস্ট ব্যাংক হতে।
তারা অফিস অফ দ্য কম্পট্রোলার অফ কারেন্সির কাছে আবেদন করেছে।

তাদের লক্ষ্য? সরাসরি USDC রিজার্ভ নিয়ন্ত্রণ করা এবং টোকেনাইজড অ্যাসেট সুরক্ষিত রাখা।
এখন এই কাজটি BlackRock ও BNY Mellon করে থাকে।

নতুন ব্যাংকের নাম হবে First National Digital Currency Bank।
এটি নগদ লেনদেন বা ঋণ দেবে না—শুধু ডিজিটাল অ্যাসেট পরিচালনা করবে।

CEO জেরেমি অ্যালেয়ার বলেছেন, এটি একটি স্বচ্ছ ও কার্যকর ইন্টারনেট-ভিত্তিক ফিনান্স সিস্টেমের দিকে বড় পদক্ষেপ।
তারা বিটকয়েন বা ইথেরিয়াম নয়, টোকেনাইজড স্টক ও বন্ড নিয়ে কাজ করবে।*

সার্কেল সম্প্রতি ৬ বিলিয়ন ডলারের ভ্যালুয়েশন নিয়ে শেয়ার বাজারে এসেছে।
শেয়ার প্রাইস এখন ১৮১ ডলার, যা দ্বিগুণেরও বেশি।

এদিকে কংগ্রেস স্টেবলকয়েন আইন নিয়ে অগ্রসর হচ্ছে।
এই আইন অনুযায়ী, লিকুইড রিজার্ভ রাখতে হবে ও মাসিক রিপোর্ট দিতে হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প এই গ্রীষ্মেই আইনটি স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।
সার্কেল আগেই প্রস্তুত হতে চাইছে।

Barclays, Bernstein ও Canaccord সার্কেল শেয়ার নিয়ে আশাবাদী।
কিন্তু JPMorgan ও Goldman Sachs মনে করছে, দাম অতিরিক্ত বেশি।

*টোকেনাইজড স্টক ও বন্ড: ব্লকচেইনে সংরক্ষিত ঐতিহ্যবাহী সম্পদের ডিজিটাল সংস্করণ।