সুইডেনের কঠোর ব্যবস্থা, টার্গেটে ক্রিপ্টো

সুইডেন এখন অপরাধ থেকে অর্জিত ক্রিপ্টো সম্পদ জব্দ করতে আরও কড়া পদক্ষেপ নিচ্ছে। বিচারমন্ত্রী গুনার স্ট্রোমার বলেছেন, পুলিশ এখন এমন লোকদের কাছ থেকেও বিটকয়েন ও মূল্যবান সম্পদ জব্দ করতে পারে, যারা তদন্তের আওতায় নেই।

২০২৪ সালে চালু হওয়া নতুন আইনের অধীনে সরকার ইতিমধ্যে ৮.৩ মিলিয়ন ডলারের বেশি জব্দ করেছে। স্ট্রোমার বলেন, “এখন আরও চাপ বাড়ানোর সময়।”

নতুন আইন, বড় ক্ষমতা
এই আইন অনুসারে, যদি কেউ তার বিলাসবহুল সম্পদের উৎস ব্যাখ্যা করতে না পারে, তাহলে তা জব্দ করা যায়। কোনো অভিযোগ না থাকলেও।

জীবনযাপন রাজকীয়, কিন্তু আয় নেই? বিপদে পড়বেন।

লক্ষ্য এখন ক্রিপ্টো
সরকার এখন ক্রিপ্টো আয়কে বেশি গুরুত্ব দিচ্ছে। ঠিক কতটা অর্থ ক্রিপ্টো ছিল, তা পরিষ্কার নয়।

উদাহরণস্বরূপ, গথেনবার্গ বিমানবন্দরে এক নারীর কাছ থেকে $১৩৭,০০০ ও একটি রোলেক্স ঘড়ি জব্দ করা হয়েছে।

কেন এত কড়াকড়ি?
সরকার চায়, অপরাধীদের আর্থিক উৎস বন্ধ হোক।

একজন এমপি পরামর্শ দিয়েছেন, যুক্তরাষ্ট্রের মতো সুইডেনও জব্দ করা বিটকয়েনকে রিজার্ভে রাখুক।