Pump.fun এবার Kolscan নিয়ে আরও শক্তিশালী
Solana ভিত্তিক মিম কয়েন প্ল্যাটফর্ম Pump.fun কিনে নিয়েছে জনপ্রিয় ওয়ালেট ট্র্যাকিং টুল Kolscan। এটি অনচেইন ট্রেডারদের রিয়েল টাইম লেনদেন, লাভক্ষতি ও লিডারবোর্ড দেখায়।
সামাজিক ট্রেডিংয়ে নতুন মাত্রা
Pump.fun এখন Kolscan-এর বিশ্লেষণ ক্ষমতা তাদের সোশ্যাল ট্রেডিং ফিচারের সঙ্গে যুক্ত করছে। প্রতিষ্ঠাতা Alon Cohen বলছেন, “অনচেইন ট্রেডিং সামাজিক এক্টিভিটি।”
তিনি বলেন, কারা অংশ নেয়, কবে নেয়, কত আত্মবিশ্বাস নিয়ে নেয় — সাফল্য এসবেই নির্ভর করে।
Kolscan এখন আরও দ্রুত ও কার্যকর
ডেটা এখন আরও দ্রুত ও নির্ভরযোগ্য। ইনফ্লুয়েন্সারদের বদলে আসল ট্রেডাররা হাইলাইট হবে। আসছে কপি ট্রেডিং ও কৌশল ট্র্যাক করার টুল। Kolscan এখন একদম ফ্রি।
$PUMP ICO দরজায় কড়া নাড়ছে
এই ঘোষণাটি $PUMP টোকেনের ১২ জুলাইয়ের ICO-এর ঠিক আগে এসেছে। এক ট্রিলিয়ন টোকেনের ৩৩% বিক্রি হবে — ১৮% প্রাইভেট ইনভেস্টরদের জন্য, ১৫% পাবলিক সেলের জন্য।
Cohen বলেছেন ICO হলো টোকেন ছড়িয়ে দেওয়ার সবচেয়ে দ্রুত উপায়। টিম ভবিষ্যতে ফি ছাড় ও টোকেন বাইব্যাক-এর কথাও ভাবছে।
