গোল্ডম্যান স্যাকস ও BNY আনছে টোকেন ফান্ড

ওয়াল স্ট্রিটের দুই দানব ঢুকছে ক্রিপ্টো দুনিয়ায়।

Goldman Sachs ও BNY Mellon প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য টোকেনাইজড মানি মার্কেট ফান্ড চালু করছে। ২৪/৭ এক্সেস, তাৎক্ষণিক লেনদেন, আর সম্পূর্ণ স্বচ্ছতা।

বিশ্বের সবচেয়ে বড় কাস্টডিয়ান ব্যাংক BNY, এই ফান্ডের মালিকানা Goldman-এর প্রাইভেট ব্লকচেইনে রেকর্ড করবে। মধ্যস্থতাকারী আর দরকার নেই।

🧠 মানি মার্কেট ফান্ড সাধারণত স্বল্প ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, যেমন US ট্রেজারি। টোকেন হলে এটি ভাগ করে কেনাবেচা করা যায় এবং তাৎক্ষণিক লেনদেন হয়।

BNY-এর Laide Majiyagbe জানিয়েছেন, “রিয়েল টাইম ডিজিটাল ফাইনান্স গড়ে তোলা হচ্ছে।”

BlackRock, Fidelity, Federated Hermes-এর মতো দানবরা এই উদ্যোগে অংশ নিচ্ছে।

💡 এখন কেন?

US-এর নতুন GENIUS আইন সুদসহ স্টেবলকয়েন নিষিদ্ধ করেছে। এর বিকল্প হতে পারে টোকেন ফান্ড যারা রিটার্ন দেবে।

📈 Moody’s জানাচ্ছে ২০২১ থেকে বাজারটি $5.7 বিলিয়নে পৌঁছেছে।

হেজ ফান্ড ও কোম্পানিরা এবার নিরাপদে ক্যাশ ম্যানেজ করতে পারবে।

এদিকে, Robinhood নিজস্ব ব্লকচেইন নিয়ে এসেছে শেয়ার টোকেন ট্রেডের জন্য।

TradFi বনাম DeFi। যুদ্ধ শুরু হয়েছে।