বিশ্বখ্যাত নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ একটি নতুন টিম গঠন করেছে, যারা শুধুই ক্রিপ্টোতে রিয়েল এস্টেট লেনদেন করবে।
না ব্যাংক, না নগদ। শুধুই ব্লকচেইন।
এই টিমে রয়েছে ক্রিপ্টো বিশেষজ্ঞ, আইনজীবী ও বিশ্লেষকরা।
তারা ধনীদের জন্য শুধুমাত্র ক্রিপ্টো দিয়ে বাড়ি কেনাবেচা সহজ করে তুলছে।
এই উদ্যোগ শুরু হয়েছিল ৬.৫ কোটি ডলারের একটি বাড়ি বিটকয়েনে বিক্রি হওয়ার পর।
বিটকয়েনে বাড়ি কেনা?
ক্রিস্টিজ ইতিমধ্যে NFT বিক্রি করেছে এবং ২০২২ সালে Ethereum ভিত্তিক প্ল্যাটফর্ম চালু করেছে।
প্রতিদ্বন্দ্বী Sotheby’s-ও একই পথে হাঁটছে।
বর্তমানে, তাদের কাছে ১ বিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে যেগুলো শুধুই ক্রিপ্টোতে বিক্রি হচ্ছে।
কেন ক্রিপ্টো ব্যবহার?
কর্ম্যান বলেন, ধনীরা গোপনীয়তা চান।
তারা আগেই কোম্পানির নামে বাড়ি কিনতেন, এখন ক্রিপ্টো ব্যবহারে সেটি আরও দুর্বোধ্য হয়ে গেছে।
অনেক সময় বিক্রেতাও জানে না কে বাড়িটি কিনেছে।
ব্যাংকগুলো কী করবে?
কর্ম্যান ব্যাংকগুলোর সাথেও কথা বলছেন, যেন ক্রিপ্টো দিয়ে হাউস ফাইনান্সিং সম্ভব হয়।
তিনি মনে করেন, ৫ বছরের মধ্যে এক-তৃতীয়াংশ রিয়েল এস্টেট ডিল হবে ক্রিপ্টোতে।
এদিকে, মার্কিন সরকার Fannie Mae ও Freddie Mac-কে বলেছে, ক্রিপ্টোকে রিজার্ভ অ্যাসেট হিসেবে বিবেচনা করতে।
