Ethereum লেনদেন ফি সহজ করছে

Ethereum এখন লেনদেন ফি সহজ করতে EIP-7999 প্রস্তাব করেছে।

আর আলাদা আলাদা ফি হিসাব করতে হবে না, শুধু একটাই সর্বোচ্চ ফি নির্ধারণ করলেই চলবে।

Ethereum-এর ফি সমস্যা কোথা থেকে শুরু?
২০১৭ সালে DApp এবং ICO বাড়ার সঙ্গে সঙ্গে গ্যাস ফি বেড়ে যায়। ২০২১ সালে এটা $৫০ ছাড়িয়েছিল।

EIP-1559 বেস ফি বার্ন চালু করেছিল, কিন্তু ভীড়ে ফি আবার বেড়ে যেত। অনেকেই তখন Arbitrum বা Optimism-এ চলে যায়।

Dencun আপগ্রেড: খরচ কম, প্রতিযোগিতা বেশি
২০২৪ সালের মার্চে আসা Dencun আপগ্রেডে ৯টি উন্নয়ন ছিল। ফি ৯৫% কমে যায়।

তবে ETH-এর দাম ৫০% পড়ে যায়। Ethereum $২.৪৮ বিলিয়ন ফি আয় করেও Tron ও Solana-র চাপ টের পাচ্ছে।

এখন Ethereum চায় সহজ ফি নীতি দিয়ে শীর্ষে থাকতে।