ডিজিটাল সম্পদের পথে সাহসী পদক্ষেপ
কাজাখস্তান চালু করেছে Alem Crypto Fund — দেশের প্রথম রাষ্ট্র-সমর্থিত ক্রিপ্টো ফান্ড। প্রথম বিনিয়োগ হয়েছে Binance-এর টোকেন BNB-তে। কতটা কেনা হয়েছে বা পরবর্তী পরিকল্পনা কী, তা প্রকাশ করা হয়নি।
কারা চালাবে ফান্ড?
ফান্ডটি গঠন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয়। এটি পরিচালনা করছে Qazaqstan Venture Group, যা Astana International Financial Centre (AIFC)-এর আওতাধীন।*
*AIFC = বৈশ্বিক বিনিয়োগ টানতে কাজাখস্তানের ফিনান্সিয়াল হাব।
উদ্দেশ্য: দীর্ঘমেয়াদি ডিজিটাল রিজার্ভ তৈরি।
Binance-এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক
২০২২ সাল থেকেই Binance কাজাখস্তানের সঙ্গে কাজ করছে। তখন CZ ক্রিপ্টো রেগুলেশন তৈরি করতে চুক্তি করেছিলেন। Alem Fund দেখায়, এই সহযোগিতা এখনো শক্তিশালী।
দ্রুত এগোচ্ছে ক্রিপ্টো নীতি
কয়েক দিন আগে কাজাখস্তান সোলানা নেটওয়ার্কে টেঙ্গে-পেগড স্টেবলকয়েন KZTE চালু করেছে, Mastercard ও স্থানীয় ব্যাংকের সঙ্গে অংশীদার হয়ে। এছাড়াও “CryptoCity” প্রকল্পও ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট টোকায়েভ চান ২০২৬ সালের মধ্যে পূর্ণাঙ্গ ডিজিটাল সম্পদ ইকোসিস্টেম গড়ে তুলতে।
মাইনিং থেকে বৈশ্বিক প্রবণতায়
২০২১ সালে কাজাখস্তান ছিল বিটকয়েন হ্যাশরেটে বিশ্বের দ্বিতীয়। পরে ডজনখানেক অবৈধ এক্সচেঞ্জ বন্ধ করে নিয়ন্ত্রণ জোরদার করা হয়।
Alem Fund কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ নয়, তবে নতুন ধারা নির্দেশ করে। এল সালভাদর ও ভুটান ইতিমধ্যে বিটকয়েন মজুত করছে। ব্রাজিল ও ইন্দোনেশিয়া চিন্তা করছে। কাজাখস্তানও এখন সেই দলে।
