এক বছরের মধ্যে আসতে পারে Ethereum স্মার্ট অ্যাকাউন্ট

Ethereum দীর্ঘদিনের আলোচিত স্মার্ট অ্যাকাউন্ট চালুর প্রস্তুতি নিচ্ছে। ভিটালিক বুটেরিন জানিয়েছেন, Hegota আপগ্রেডের মাধ্যমে এক বছরের মধ্যে account abstraction চালু হতে পারে। ২০১৬ সাল থেকে আলোচনায় থাকা এই ধারণা এখন বাস্তবায়নের পথে।

Account abstraction লেনদেনের কাঠামো পরিবর্তন করে। একক অপারেশনের বদলে একাধিক “ফ্রেম” একসঙ্গে কাজ করবে। প্রতিটি ফ্রেম সিগনেচার যাচাই করতে, গ্যাস ফি অনুমোদন করতে বা ডেটা পরবর্তী ধাপে পাঠাতে সক্ষম।

এর ফলে মাল্টি-সিগ ওয়ালেট এবং পরিবর্তনযোগ্য কী সহ অ্যাকাউন্ট সাধারণ বৈশিষ্ট্যে পরিণত হবে। ব্যবহারকারীরা ETH ছাড়াও অন্য টোকেনে ফি দিতে পারবেন, কারণ বিশেষ কন্ট্রাক্ট তাৎক্ষণিকভাবে রূপান্তর করবে। এতে মধ্যস্থতাকারীর ওপর নির্ভরতা কমবে।

ভিটালিক কোয়ান্টাম প্রতিরোধ সম্পর্কিত পরিকল্পনাও তুলে ধরেছেন। এতে ভ্যালিডেটর সিগনেচার, ডেটা সুরক্ষা, ব্যবহারকারী সিগনেচার এবং জিরো-নলেজ প্রুফ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।